ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৫, ২ সেপ্টেম্বর ২০২৪
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সূচি চূড়ান্ত
সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ। মাঠ সংকটের কারণে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা পরবর্তীতে আসরটি নেপালে সরিয়ে নেয়। এবার টুর্নামেন্টের সূচি প্রকাশিত হয়েছে।

আগামী ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া সাত দলের আসরে  ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গী ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপের চার দল স্বাগতিক নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।  ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল-সবুজের দল। গত আসরে সাবিনারা পাকিস্তানি নারীদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল। ভারতের বিপক্ষে পরের ম্যাচ ২৩ অক্টোবর। আগেরবারের সেমিফাইনালিস্টদের ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশ।

Advertisement

দুই সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২৭ অক্টোবর। এরপর ৩০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। সব ম্যাচ দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে হবে।  


সাফ নারী চ্যাম্পিয়নশিপের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

১৭ অক্টোবর
ভারত-পাকিস্তান (বিকাল ৫টা ৪৫)

১৮ অক্টোবর
শ্রীলংকা-মালদ্বীপ (দুপুর ১টা ৪৫) 
নেপাল-ভুটান  (বিকাল ৫টা ৪৫)

২০ অক্টোবর
বাংলাদেশ-পাকিস্তান  (বিকাল ৫টা ৪৫)

২১ অক্টোবর
ভুটান-শ্রীলংকা (দুপুর ১টা ৪৫) 
মালদ্বীপ-নেপাল  (বিকাল ৫টা ৪৫) 

২৩ অক্টোবর
বাংলাদেশ-ভারত (বিকাল ৫টা ৪৫)

২৪ অক্টোবর
মালদ্বীপ-ভুটান (দুপুর ১টা ৪৫) 
নেপাল-শ্রীলংকা (বিকাল ৫টা ৪৫)


২৭ অক্টোবর (প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল)
গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন- গ্রুপ‘ বি’ রানার্সআপ  (দুপুর ১টা ৪৫) 
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন- গ্রুপ ‘এ’রানার্সআপ  (বিকাল ৫টা ৪৫)

৩০ অক্টোবর (ফাইনাল)
প্রথম সেমিফাইনাল জয়ী-দ্বিতীয় সেমিফাইনাল জয়ী  (বিকাল ৫টা ৪৫)
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!