ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অপেক্ষার অবসান ঘটিয়ে উইকেট নিলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১, ২ সেপ্টেম্বর ২০২৪
অপেক্ষার অবসান ঘটিয়ে উইকেট নিলেন তাসকিন
উইকেট পাওয়ার পর টাইগার ক্রিকেটারদের উদযাপন

চতুর্থ দিনের খেলা শুরুর ৪৫ মিনিট পেরিয়ে যাওয়ার পর অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। ওপেনার সাইম আইয়ুবকে ড্রেসিং রুমের পথ দেখিয়েছেন তাসকিন আহমেদ। রাওয়ালপিন্ডি টেস্টে নিয়ন্ত্রণটা নিজেদের দখলেই রেখেছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৫৯ রান। শান মাসুদ ২৭ ও বাবর আজম ৭ রানে ক্রিজে আছেন। স্বাগতিকরা ৭১ রানের লিডে রয়েছে। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসে ২৭৪ রানের জবাবে বাংলাদেশ ২৬২ রানে থামে। 

তাসকিনের ফুল লেন্থের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন আইয়ুব। মিড অনে থাকা নাজমুল হোসেন শান্ত বাঁ-দিকে সরে ডাইভ দিয়ে দারুণ ক্যাচে ২০ রান করা ব্যাটারকে ফেরান।

এর আগে ২১ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নামে পাকিস্তান, স্কোর ছিল ২ উইকেটে ৯ রান।  তৃতীয় দিনের শেষ বিকেলে তাদের দুটি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে হার এড়াতে পারলেই সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।         

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!