ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ দলের অনুশীলনে অনুপস্থিত সাকিব 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ দলের অনুশীলনে অনুপস্থিত সাকিব 
নেট অনুশীলনে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের ঝালিয়ে নেন

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইতে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সতীর্থদের সঙ্গে এখনো যোগ না দেওয়ায় উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান।

কাউন্টিতে সারের হয়ে একটি ম্যাচ খেলার পর দলের সঙ্গে টাইগার অলরাউন্ডারের যোগদানের কথা রয়েছে। তবে এখনো তিনি চেন্নাইতে এসে পৌঁছাননি। জানা গেছে, দ্রুতই তিনি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে যোগ দেবেন।

সোমবার অনুশীলনের প্রথম দিন নেটে বোলিং ও ব্যাটিং অনুশীলনটা সেরে নিয়েছেন সফরকারী দলের খেলোয়াড়রা। কোচিং স্টাফদের সবাইকে ব্যস্ত সময় পার করতে হয়।

Advertisement

এর আগে গত রোববার টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ এক মাসের সফরে ভারতে পা দিয়েছে টাইগাররা। চেন্নাইয়ের স্থানীয় বিমানবন্দর থেকে টাইগাররা সরাসরি বাসযোগে হোটেলে চলে যান। হোটেলের মূল দরজা দিয়ে প্রবেশের সময় সেখানকার কর্মীরা দুইপাশে সারিবদ্ধ হয়ে তাদের বরণ করতে দাঁড়িয়ে ছিলেন। ক্রিকেটাররা প্রবেশের পর ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় সফরকারী দলের প্রত্যেককে উত্তরীয় পরানো হয়।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-২০ দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!