ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্যালিস-কপিল-বোথামদের পাশে নাম লেখানোর অপেক্ষায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪
ক্যালিস-কপিল-বোথামদের পাশে নাম লেখানোর অপেক্ষায় সাকিব
রাওয়ালপিন্ডি টেস্টে উইকেট পাওয়ার পর সতীর্থদের সঙ্গে সাকিব আল হাসান

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এ পর্যন্ত মাত্র চারজন ক্রিকেটার ৪,০০০ রানের পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন। সেই এলিট ক্লাবে যুক্ত হওয়ার অপেক্ষায় সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে লাল বলের সিরিজেই তিনি গড়ে ফেলতে পারেন সেই কীর্তি।  

ব্যাট হাতে আগেই টাইগার অলরাউন্ডার চার হাজার রানের কোটা পূর্ণ করেছেন। এবার বল হাতে তার দরকার ৮ উইকেট। সাকিব ৬৯ টেস্টে করেছেন ৪,৫৪৩ রান ও বোলিংয়ে পেয়েছেন ২৪২ উইকেট।

৩৭ বর্ষী বাংলাদেশের সাবেক অধিনায়কের আগে চার কিংবদন্তি অলরাউন্ডার এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ভারতের কপিল দেব, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম ছাড়া, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির পাশে এবার বসার অপেক্ষায় সাকিব। 

Advertisement

রানের দিক থেকে তালিকায় শীর্ষে সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ক্যালিস। তিনি ১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান এবং ২৯২টি উইকেট নেন। উইকেট পাওয়ার দিক থেকে সবচেয়ে এগিয়ে কপিল। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক ১৩১ টেস্টে ৫,২৪৮ রানের পাশাপাশি ৪৩৪ উইকেট নিয়েছেন। 

সাবেক ইংলিশ অলরাউন্ডার বোথাম ১০২ টেস্টে করেছিলেন ৫,২০০ রান, নিয়েছিলেন ৩৮৩ উইকেট। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টোরি ১১৩ টেস্টে ৪,৫৩১ রান করেছেন। তার উইকেটের সংখ্যা ৩৬২।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!