ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের ইনজুরি নিয়ে নতুন তথ্য জানালেন নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৪
সাকিবের ইনজুরি নিয়ে নতুন তথ্য জানালেন নির্বাচক
সাকিব আল হাসান

চেন্নাই টেস্টের তৃতীয় দিনেই আচমকা আলোচনায় উঠে আসে সাকিব আল হাসানের আঙুলের ইনজুরি। ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক সাকিবের ইনজুরির খবর জানান। এরপরই শুরু হয় নানা গুঞ্জন।

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সবাই সাকিবের হয়ে কথা বলেছেন। এবার এই অলরাউন্ডারের ইনজুরি নিয়ে নতুন তথ্য জানালেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) চেন্নাইয়ে টিম হোটেলে হান্নান সরকার জানান, ম্যাচের আগে সাকিব শতভাগ ফিট ছিলেন। কিন্তু ম্যাচে বোলিংয়ের সময় আঙুলে ব্যথা অনুভব করেন। কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সাকিবকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে।

Advertisement

এই নির্বাচক বলেন, ‘অনেকেই অনেকভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর শতভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন শতভাগ ফিটই ছিল।

পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি।’

হান্নান আরো বলেন, ‘বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে।’

এর আগে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে কম বোলিং করা নিয়ে আলোচনায় আসে সাকিবের ইনজুরি। ধারাভাষ্যকার মুরালি কার্তিক জানান, আঙুলে ব্যথার জন্য সাকিব বোলিং কম করছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!