ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদি আরবের যে খবর পেয়ে খুশি নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সৌদি আরবের যে খবর পেয়ে খুশি নেইমার
নেইমার জুনিয়র

২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক হিসেবে সৌদি আরবের বিডে পূর্ণ সমর্থন জানিয়েছেন আল হিলালের ফরোয়ার্ড নেইমার। এ সময় তিনি বলেন, সৌদি আরবে বিশ্বকাপ আয়োজিত হলে সেটা সবার জন্যই বেশ আকর্ষণীয় হবে।

এখন পর্যন্ত সৌদি আরবের সঙ্গে বিশ্বকাপ আয়োজনের বিডে কেউ অংশ নেয়নি। যে কারণে এ বছরের শেষে ফিফার গর্ভনিং বডিতে ২১১ সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সৌদি আরবের নাম ঘোষণা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 

আল হিলালের শেয়ার করা এক ভিডিও বার্তায় নেইমার বলেন, ‘সৌদি আরবে বিশ্বকাপ আয়োজনের খবরে আমি খুব খুশি হয়েছি। আমি মনে করি এটি ফুটবল প্রিয় সকলের জন্যই বেশ আকর্ষণীয় হবে।’

Advertisement

তিনি আরো বলেন, ‘এর মাধ্যমে বিশ্বের অনেক দেশই সৌদি আরবের সংষ্কৃতি সম্পর্কে আরো বেশি জানার সুযোগ পাবে। এ দেশের প্রত্যেকের জন্যই এটি একটি অনন্য অভিজ্ঞতা। এই সুযোগটা তাদের প্রাপ্য ছিল।’

৪৮ দল নিয়ে ২০৩৪ সালের নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ৩২ বছর বয়সী নেইমার এরই মধ্যেই তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছেন।

এসিএল ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার শেষ পর্যায়ে রয়েছেন নেইমার। এই ইনজুরির কারনে ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। ২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে সৌদি পেশাদার লিগের জায়ান্ট আল হিলালে যোগ দেন এ তারকা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!