পরবর্তী অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার দর্শকদের নিষেধাজ্ঞার পাশাপাশি ক্লাবকে আর্থিক জরিমানা করেছে সংস্থাটি। ইউরোপীয় ফুটবেলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা) এই রায় জানিয়েছে।
উয়েফার গভর্নিং বডি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে দর্শকদের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বার্সাকে। মোনাকোর দর্শকদের উদ্দেশ্য করে কাতালান সমর্থকরা বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণের প্রমাণ পেয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
.png)
ফ্লিকের দলটির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার প্রয়োগ ঘটবে আগামী ৬ নভেম্বর। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেদিন তারা রেড স্টার বেলগ্রেডের মাঠে সফরকারী হিসেবে খেলতে নামবে। নিষেধাজ্ঞার ফলে সেদিন মাঠে কোনো দর্শক ছাড়াই খেলতে নামবে বার্সেলোনা।
একই অপরাধে ক্লাবটিকে ১০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফার ডিসিপ্লিনারি জজ। এখানেই শেষ হচ্ছে না বার্সেলোনার শাস্তি। পরবর্তী এক বছরে একই ঘটনা আবারও ঘটলে ইউরোপীয় প্রতিযোগিতায় আরেকটি ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা পাবে বার্সেলোনা।
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হারের সঙ্গে দ্বিতীয় ধাক্কা হিসেবে এলো এই নিষেধাজ্ঞা ও জরিমানা। এর আগেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ মৌসুমে একইভাবে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা।
গত এপ্রিলে পার্ক দ্য প্রিন্সেসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিজ সমর্থকদের বর্ণবাদী আচরণ ও নাৎসি স্যালুট দেওয়ার কারণে বার্সাকে ২৫ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা।