গল টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক শ্রীলংকা প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০২ রানে ইনিংস ঘোষণা করে। কামিন্দু মেন্ডিস ১৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। স্পিনার প্রবাথ জয়সুরিয়ার ৬ উইকেট শিকারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলোঅনে পড়া দলটি দ্বিতীয় ইনিংসে ৩৬০ রানে অলআউট হয়। লঙ্কান অফব্রেক বোলার নিশান পেরিস নেন ৬ উইকেট।
চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে হারের পর দুই ধাপ নিচে নেমে টেবিলের ছয় নম্বরে ছিল টাইগাররা। কিউইদের ধবলধোলাইয়ে এখন পঞ্চম স্থানে থাকা নাজমুল হোসেন শান্তর দলের ৭ খেলায় ৩ জয়ে পয়েন্ট ৩৩। দলটির শতকরা পয়েন্ট ৩৯.২৯ শতাংশ।
.png)
তিন ধাপ পেছনে চলে গিয়ে সাত নম্বরে নিউজিল্যান্ড। দলটি ৮ ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্ট পেয়েছে। ব্ল্যাক ক্যাপসদের শতকরা পয়েন্ট ৩৭.৫০ শতাংশ। ৯ ম্যাচে ৫ জয়ে ৬০ পয়েন্টসহ শতকরা ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলংকা আগের তিন নম্বরে রয়েছে।
বাংলাদেশের মতো এক ধাপ উপরে উঠে চতুর্থ ও ষষ্ঠ স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ইংলিশরা ৮১ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৪২.১৯। ছয় ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্টসহ শতকরা ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট ঝুলিতে ভরেছে প্রোটিয়ারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে শীর্ষস্থানে থাকা ভারতের শতকরা পয়েন্ট ৭১.৬৭ শতাংশ। দশ খেলায় ৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৮৬। আসরের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ৯০ পয়েন্ট।
চলতি মাসে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান সাত খেলায় দুই জয়ে শতকরা ১৯.০৫ পয়েন্ট নিয়ে আগের আট নম্বর স্থানেই রয়েছে। দলটি ৭ খেলায় ২ জয়ে পেয়েছে ১৬ পয়েন্ট। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯ খেলায় এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। ক্যাবিরীয়রা শতকরা ১৮.৫২ পয়েন্টের বেশি পায়নি।