[ খেলা ]
সাকিবকে ছাড়া টি-২০ দল, যা বলছেন তামিম
ফাইল ছবি
সাকিবের মতো একজন জেনুইন অলরাউন্ডার যেকোনো দলের জন্যই আশীর্বাদ। তবে সম্প্রতি টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই অলরাউন্ডারকে ছাড়া বাংলাদেশের একাদশ গঠন করা কঠিন হবে বলে মনে করেন তামিম ইকবাল।
সাকিবের একাদশে থাকা মানেই একজন বোলার অথবা একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলা। তার মতো একজন অলরাউন্ডার সকল দলেরই কাম্য। তাই সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের একাদশ গড়তে বেশ বেগ পেতে হবে বলে মনে করেন তামিম।
চলমান ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তামিম। সেখানে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘সাকিব ব্যাটিং-বোলিং দুটিই করত। সে অবসর নেয়ায় একাদশ গড়া কঠিন হবে। সে ছিল দেশের একমাত্র জেনুইন অলরাউন্ডার।‘
.png)
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০তে সাকিব আল হাসানের অভিষেক হয়। সেই ম্যাচে জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব। তার পাশাপাশি বাংলাদেশের অনেক ম্যাচের জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
২০২৪ টি-২০ বিশ্বকাপে খেলা বাংলাদেশের শেষ ম্যাচটিই সাকিবের শেষ ম্যাচ। টি-২০তে ১২৯ ম্যাচে ১৩টি ফিফটিতে ২৫৫১ রান করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন ১৪৯ উইকেট।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!