ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আল নাসরের জয়ের পর অনুপ্রেরণামূলক বার্তা দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ৬ অক্টোবর ২০২৪
আল নাসরের জয়ের পর অনুপ্রেরণামূলক বার্তা দিলেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের রাতে আল-ওরোবাহর বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে আল নাসর। ম্যাচের পর আল নাসরের সমর্থক ও সতীর্থদের অনুপ্রেরণামূলক বার্তা দেন সিআর সেভেন।

কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের আল আউয়াল পার্কে শনিবার রাতে ম্যাদের ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল পান রোনালদো। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি তার অষ্টম ও টানা চতুর্থ গোল। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে তার গোল সংখ্যা এখন ৯০৫। এরপর ২৯ ও ৭১ মিনিটে জালের দেখা পান সাদিও মানে। 

খেলা শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ছবিসহ পোস্ট দেন পর্তুগিজ মহাতারকা। তিনি লিখেছেন, আমরা থামছি না! একসঙ্গে আছি!

Advertisement

ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৮, দুইয়ে থাকা আল ইত্তিহাদ ১৫ পয়েন্ট পেয়েছে। 

পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন নেশনস লিগের ম্যাচের জন্য রোনালদো পর্তুগাল জাতীয় দলে আবার যোগ দেবেন। আন্তর্জাতিক বিরতির পরে তিনি রিয়াদে ফিরে আসবেন। আল নাসরের পরের ম্যাচ ১৮ অক্টোবর, প্রতিপক্ষ আল শাবাব।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!