ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার ছিটকে গেলেন তরেস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ৭ অক্টোবর ২০২৪
এবার ছিটকে গেলেন তরেস
ফেরান তরেস

মাঠের পারফরম্যান্স বিচারে বার্সেলোনার সময়টা যাচ্ছে বেশ ভালো। তবে খেলোয়াড়দের একের পর এক চোটাক্রান্তের ঘটনা কাতালান ক্লাবটির কপালে আগেই ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ।  এ তালিকায় সর্বশেষ সংযোজন ফেরান তরেস।

আলাভেসের বিপক্ষে রোববার ম্যাচের ষষ্ঠ মিনিটেই ২৪ বর্ষী  ফরোয়ার্ড মাঠ ছাড়তে বাধ্য হন। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় তাকে বেঞ্চে বসেই খেলার বাকি সময়টা কাটাতে হয়েছিল। 

গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তরেস। নিশ্চিতভাবেই তিনি চলতি মাসে উয়েফা নেশন্স লিগের দুই ম্যাচে স্পেনের জার্সিতে খেলতে পারবেন না। আগামী ১২ অক্টোবর স্পেনের প্রতিপক্ষ ডেনমার্ক। এরপর সার্বিয়ার বিপক্ষে ১৫ অক্টোবর পরের ম্যাচ।

Advertisement

এদিকে, বার্সা কোচ হ্যান্সি ফ্লিক নিশ্চিতভাবে বলতে পারেননি তরেসের সুস্থ হয়ে খেলায় ফিরতে কতদিন লাগতে পারে। এমনিতেই দানি ওলমো, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, ফেরমিন লোপেজ, গাভি, রোনাল্ড আরাউহো, মার্ক আন্দ্রে টের স্টেগান ও মার্ক ব্রেনাল চোটের জন্য খেলতে পারছেন না। এর মাঝে তরেসের এমন খবর যেন মড়ার উপর খাঁড়ার ঘা।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!