ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদিতে হবে আইপিএলের নিলাম!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ৭ অক্টোবর ২০২৪
সৌদিতে হবে আইপিএলের নিলাম!
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের মেগা নিলাম বসবে ভারতের বাহিরে। টুর্নামেন্টটির ব্যাপক প্রচারের জন্য দেশের বাহিরে নিলামের পরিকল্পনা করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্তারা।

এবার আইপিএলের পূর্ণ নিলাম হবে। ১০ দলই নতুন টিম তৈরি করবে। দু’দিন ধরে চলবে গোটা প্রক্রিয়া। প্রাথমিকভাবে বিসিসিআইয়ের কর্তাদের পছন্দ ছিল দুবাই। যদিও পছন্দের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের শহর এখন তৃতীয় স্থানে।

নিলামের জন্য বিসিসিআই কর্তারা প্রথমে দুবাইয়ের কথা ভেবেছিলেন। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরাতের শহরটির কথা ভাবেন তারা। পরে সৌদি আরবের দুই শহরের কথা ভাবেন বোর্ড কর্তারা। 

Advertisement

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের নিলাম হতে পারে সৌদি আরবের রাজধানী রিয়াদ বা জেদ্দায়। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তালিকায় রয়েছে লন্ডনও। তবে লন্ডনের সম্ভাবনা কম।

আসন্ন নিলামের আগে কোন দল কোন ক্রিকেটারদের ধরে রাখবে, তা জানাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। আইপিএলের নিলাম হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। চলতি মাসেই সব চূড়ান্ত করতে চাইছেন বিসিসিআইয়ের কর্তারা। তারপরই জানা যাবে নিলামের স্থান এবং দিন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!