ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

র‍্যাংকিংয়ে ১১ ধাপ উপরে উঠলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২১, ১৬ অক্টোবর ২০২৪
র‍্যাংকিংয়ে ১১ ধাপ উপরে উঠলেন তাসকিন
তাসকিন আহমেদ

আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-২০ র‍্যাংকিংয়ে হালনাগাদে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ দিয়েছেন বড় লাফ । বোলারদের র‍্যাংকিংয়ে ১১ ধাপ উপরে উঠে বর্তমানে তিনি তালিকার ১৯ নম্বরে অবস্থান করছেন।

দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-২০তে ভারতের বিশাল স্কোরের মাঝেও ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। তার এই পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব র‍্যাংকিংয়ে পড়েছে। ডানহাতি এই পেসারের রেটিং পয়েন্ট এখন ৬০০।

টিম ইন্ডিয়ার সঙ্গে সিরিজে ৪ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমান এক ধাপ এগিয়ে ১৫ নম্বরে এসেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনি টি-২০ ফরম্যাটে শীর্ষে আছেন। ৫ উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে ৬১ নম্বরে উঠেছেন পেসার তানজিম হাসান সাকিব।

Advertisement

তবে ১২ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। অফস্পিনার শেখ মেহেদী হাসান তিন ধাপ নিচে নেমে ৪১ নম্বরে গেছেন।

বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রাশিদ। ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোতি দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন। শ্রীলংকার মাহিশ থিকশানা পাঁচ ধাপ এগিয়ে ৫ নম্বরে আছেন।  বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিংয়ে চার ধাপ এগিয়েছেন ভারতীয় লেগস্পিনার রবি বিষ্ণোই। আফগানিস্তানের বাঁহাতি পেসার ফাজালহাক ফারুকির সঙ্গে যৌথভাবে তিনি আট নম্বরে রয়েছেন।

ব্যাটিং র‍্যাংকিংয়ে  চার ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তাওহীদ হৃদয়। ভারতের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচে তিনি ৪২ বলে ক্যারিয়ারসেরা ৬৩ রানের ইনিংস খেলেন। দুই ধাপ এগিয়ে ৪০তম স্থানে লিটন দাস। অফফর্মে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন ধাপ নিচে নেমে ৪৯ নম্বরে রয়েছেন।

শ্রীলংকার সঙ্গে ম্যাচ জেতানো ইনিংসে চার ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্র্যান্ডন কিং। তালিকার শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এদিকে অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!