ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ব্যাট হাতে ব্যর্থ শান্তর স্তুতিতে ভরা স্ট্যাটাস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৯, ২২ অক্টোবর ২০২৪
ব্যাট হাতে ব্যর্থ শান্তর স্তুতিতে ভরা স্ট্যাটাস
নাজমুল হোসেন শান্ত

‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছে না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করতেছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’

মিরপুর টেস্ট শুরুর আগের দিন ঠিক এ কথাই বলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুখে কথার খই ফুটলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে কোণঠাসা বাংলাদেশ। হাসছে না অধিনায়কের নিজের ব্যাটও। তবে ঠিকই কথার সঙ্গে মিল রেখে আজ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শান্ত নিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও মঙ্গলবার (২২ অক্টোবর) দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাই তাকে নিয়েই স্তুতি গেয়েছেন শান্ত। তিনি লিখেছেন- You are the definition of INSPIRATION in Bangladesh cricket! A big congratulations in making 6000 Test runs Mushfiqur Rahim bhai...

মুশফিক মাইলফলকে পৌঁছালেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল। নিজেরা প্রথম ইনিংসে অল আউট হয়েছে ১০৬ রানে। দক্ষিণ আফ্রিকাকে ৩০৮ রানে গুটিয়ে দিলেও দ্বিতীয় ইনিংসে ১০১ রান করতেই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। যেখানে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন শান্তও। ২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

ম্যাচ বাঁচাতে চাইলে তৃতীয় দিন বড় জুটির বিকল্প নেই বাংলাদেশের সামনে। যেখানে ভক্তরা তাকিয়ে থাকবে মুশফিক, জয়, লিটনদের ব্যাটের দিকে। তবে সর্বশেষ ৩২ ইনিংসে মাত্র একটি ফিফটির মালিক শান্ত স্ট্যাটাসের চেয়ে রানে ফিরলেই বোধ হয় বেশি খুশি হবেন ক্রিকেটপ্রেমীরা। উপকার হবে দলেরও!

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!