[ খেলা ]
বাফুফে নির্বাচন: প্রার্থীদের ফেডারেশনের লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা
ফাইল ফটো
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে প্রার্থীদের অনেকেই বিভিন্ন মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়েছে প্রার্থীদের নির্বাচনী স্টিকার।
প্রচারণার অংশ হিসেবে প্রার্থীদের কেউ কেউ বাফুফের লোগো ব্যবহার করছেন। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি তাঁর নিজস্ব স্বার্থের জন্য বাফুফের লোগো ব্যবহার করতে পারেন না।
বিষয়টি নিয়ে প্রার্থীদের সতর্ক করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। প্রার্থীদের লোগো ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে ফেডারেশন দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তি। তাতে প্রার্থীদের লোগো ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
.png)
আগামী ২৬ অক্টোবর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভা। ঐ দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ৪ সহ-সভাপতি ও ১৫ সদস্যের নির্বাহী কমিটি নির্বাচনের জন্য ১৩৩ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!