[ খেলা ]
বাফুফে নির্বাচন: কিরণের বিরুদ্ধে আপিল নামঞ্জুর
মাহফুজা আক্তার কিরণ
তফসিল অনুযায়ী বাফুফে নির্বাচনে মনোনয়নপত্রের ওপর আপত্তি প্রদানের জন্য গত বৃহস্পতিবার ছিল শেষ দিন। বৈধ মনোনীত ৫০ জন প্রার্থীর মধ্যে সদস্য পদপ্রার্থী মাহফুজা আক্তার কিরণের মনোনয়ন বাতিল চেয়ে আপিল কমিশনের কাছে পড়েছিল আবেদন।
নির্বাচন উপলক্ষে আপিল কমিশনে কিরণের মনোনয়নপত্র বাতিল চেয়েছিলেন শরীয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ডেলিগেট মোজাম্মেল হক চঞ্চল। তার আপিল নামঞ্জুর হওয়ায় কিরণের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আর কোনো বাধা নেই।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাফুফে ভবনে নির্বাচনী আপিল কমিশনের কাছে কিরণ ও চঞ্চলের পক্ষের আইনজীবীগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন। বাফুফের নির্বাচনী বিধিমালা, প্রার্থিতার বিরুদ্ধে আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সংশ্লিষ্ট সকল বিষয়ে দলিল-দস্তাবেজ পুঙ্খানুপুঙ্খরূপে হয়েছে পর্যালোচনা ।
.png)
বাফুফের নির্বাচনী বিধিমালার আপিল সংক্রান্ত ১৩ বিধির আলোকে অভিযোগকারীর আপিল নামঞ্জুর করে বিষয়টির নিষ্পত্তি হয়। তাতে টিকে যায় কিরণের প্রার্থিতা।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!