সাবেক বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল, দিনাজপুরের তৃণমূলের কোচ মিজানুর রহমান ও এফসি ব্রাহ্মণবাড়িয়ার শাহাদাত হোসেন জুবায়ের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান আসেননি। জমাদানের শেষ দিন তার পক্ষ থেকে কোনো প্রতিনিধিও মনোনয়নপত্র জমা দিতে বাফুফে ভবনে যাননি।
এদিকে, সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তরফদার রুহুল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংসের ইমরুল হাসান।
.png)
নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে সভাপতি পদে লড়ার জন্য তিনজন, সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে সাতজন ও সদস্য পদে ৪০ জন রয়েছেন।
আগামী বুধবার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশন জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করবে। মনোনয়নপত্রের বিষয়ে কারোর আপত্তি থাকলে ৫০ হাজার টাকা প্রদান সাপেক্ষে ১৭ অক্টোবর আপিল করা যাবে। পর দিন আপিল কমিশন শুনানি করবে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দেড় দিন সময় দেওয়া হয়েছে। ১৯ অক্টোবর সারাদিন ও ২০ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।
২৬ অক্টোবর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভা। ঐ দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ৪ সহ-সভাপতি ও ১৫ সদস্যের নির্বাহী কমিটি নির্বাচনের জন্য ১৩৩ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন।