বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিনকে নিয়ে অনেকদিন ধরেই দেশের ফুটবল অঙ্গনে রয়েছে নানা বিতর্ক। তার অন্যতম ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত মাহফুজা আক্তার কিরণ সদস্যপদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন ফার্মাসিটিক্যালস প্রতিষ্ঠান রেডিয়্যান্টের চেয়ারম্যান এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সহ-সভাপতি পদে নাসের শাহরিয়ার জাহেদী। তিনি দেশের দেশের প্রথম বেসরকারি ফুটবল একাডেমি শামসুল হুদা একাডেমির প্রতিষ্ঠাতা এবং সভাপতি।
.png)
নির্বাচনে সহ-সভাপতি পদের জন্য মনোনয়ন সংগ্রহের তালিকায় রয়েছেন ব্রাদার্স ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আহমেদ আরিফ, কে স্পোর্টসের স্বত্ত্বাধিকারী ফাহাদ করিম ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন। কে স্পোর্টসের ফাহাদ মূলত ক্রীড়া ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী।
গত বুধবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, যা ১২ অক্টোবর পর্যন্ত চলবে। মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তবে ১১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় সেদিন নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।
মনোনয়নপত্র ১৪ ও ১৫ অক্টোবর জমা দিতে হবে। এরপর ১৬ অক্টোবর নির্বাচন কমিশন সেগুলো যাচাই-বাছাই করবে। মনোনয়নপত্রের বিষয়ে কারোর আপত্তি থাকলে ৫০ হাজার টাকা প্রদান সাপেক্ষে ১৭ অক্টোবর আপিল করা যাবে। পর দিন আপিল কমিশন শুনানি করবে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দেড় দিন সময় দেওয়া হয়েছে। ১৯ অক্টোবর সারাদিন ও ২০ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।
২৬ অক্টোবর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভা। ঐ দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ৪ সহ-সভাপতি ও ১৫ সদস্যের নির্বাহী কমিটি নির্বাচনের জন্য ১৩৩ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন।
মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনের তালিকা
সিনিয়র সহ-সভাপতি: ইমরুল হাসান
সহ-সভাপতি: ইকবাল হোসেন, সাব্বির আহমেদ আরিফ, নাসের শাহরিয়ার জাহদেী ও ফাহাদ করিম।
সদস্য: তাসমিয়া রেজওয়ানা বিন্তি, সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া শাহীন, ইয়াকুব আলী, ইকবাল হোসেন, কামরুল হাসান হিলটন, গোলাম গাউস,জাকির হোসেন চৌধুরী,মোহাম্মদ নজরুল ইসলাম, এবিএম মঞ্জুরুল আলম দুলাল, মাহফুজা আক্তার কিরণ, হাজী টিপু সুলতান, আনম আমিনুল হক মামুন,ইমতিয়াজ হামিদ সবুজ,সত্যজিৎ দাস রুপু, মানস চন্দ্র দাস ধলু, আমিরুল ইসলাম বাবু, বিজন বড়ুয়া, মাহমুদা খাতুন,আমের খান, মোহাম্মদ এখলাছ উদ্দিন।