ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এল ক্লাসিকোতে কারা জিতবে, জানালেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ২৫ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোতে কারা জিতবে, জানালেন ইয়ামাল
লামিনে ইয়ামাল

নিজেদের সেরা ছন্দে খেলেই জয়ের ধারায় রয়েছে বার্সেলোনা। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও চলছে দলটির দাপট। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে দেয়ার পর এবার কাতালান ক্লাবটির সামনে এল ক্লাসিকো চ্যালেঞ্জ। 

স্প্যানিশ ফুটবল তো বটেই, ফুটবল বিশ্বেরই অন্যতম জমজমাট লড়াই এল ক্লাসিকো। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ঐতিহ্যবাহী দ্বৈরথের উত্তাপ দুই দলের খেলোয়াড়দের কথার লড়াইয়েও টের পাওয়া যায়। বড় ম্যাচের আগে নিজের মতামতটা তুলে ধরলেন বার্সা উইঙ্গার লামিনে ইয়ামাল।

বর্তমান সময়ে দলের অন্যতম অস্ত্র হিসেবে বিবেচিত এই ফুটবলার বলেন, ‘এল ক্লাসিকো? ম্যাচের আগে আমরা খুবই আত্মবিশ্বাসী হয়ে আছি। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বের সেরা দল। আশা করি, মাঠেও সেটা প্রমাণ করবো। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়েই লড়বো। সেরা দলটাই জিতবে।’

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে জয় প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এই সপ্তাহে বায়ার্নকে ৪-১ গোলে হারানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই মৌসুমে আমরা খুব ভালো করছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এলেই সবসময় ভুলভাল হয়ে যায়। আমরা একটা চমৎকার দল। সেটা আমরাও আবারো দেখালাম।’

বার্সেলোনা বর্তমানে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৩। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (২৬ অক্টোবর) লা লিগায় এল ক্লাসিকোতে পয়েন্টের ব্যবধান কম্বে নাকি বাড়বে, সেটিই এখন দেখার অপেক্ষা।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!