ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আইপিএলে নিজের খেলা প্রসঙ্গে যা জানালেন ধোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ২৭ অক্টোবর ২০২৪
আইপিএলে নিজের খেলা প্রসঙ্গে যা জানালেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি

২০২৪ আইপিএলের পর থেকেই সবার মুখে মুখে একটি প্রশ্ন, আগামী আইপিএলে কী খেলবেন মহেন্দ্র সিং ধোনি? তবে গত কয়েক মাস ধরে এই প্রশ্ন আবারো সবার মুখে। এবার আইপিএল নিয়ে নীরবতা ভাঙলেন ধোনি নিজেই।

বয়স ৪৩ হলেও ধোনিকে নিয়ে এখনো আগ্রহ সকলের। আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় বললেও গত কয়েক বছর ধরে আইপিএলের আগে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এবারের আইপিএল নিলামের আগেও ধোনির খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা।

এবার আগামী আইপিএল খেলা নিয়ে মুখ খুললেন ধোনি। শুক্রবার (২৫ অক্টোবর) গোয়াতে এক প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন এমএসডি।

ধোনি বলেন, আমি শুধু গত কয়েক বছরের ক্রিকেট যা খেলতে পেরেছি তা উপভোগ করতে চাই। আপনি যখন পেশাদার ক্রিকেট খেলেন, তখন সেটা উপভোগ করা কঠিন হয়ে পড়ে। আমি যেটা করতে চাই সেটা সহজ নয়। আমি এখনও এই খেলাটি উপভোগ করতে চাই।

ধোনি আরো বলেন, আমাকে নয় মাস নিজেকে ফিট রাখতে হয়, যাতে আমি আড়াই মাস আইপিএল খেলতে পারি। ফলে অনেক পরিকল্পনা করেই এগোতে হয়। এটা কখনই সহজ বিষয় নয়। কারণ এটায় আবেগ যেমন আছে তেমনই দায়বদ্ধতাও আছে।

২০২৪ আইপিএলের আগে চেন্নাইয়ের দায়িত্ব ছেড়ে দেন ধোনি। এরপর সিএসকে-এর দায়িত্ব নেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে অধিনায়কত্ব ছাড়লেও ধোনির আকর্ষণ একটুও কমেনি। আগামী দুই-এক দিনের মধ্যে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ধোনি। সেখানে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!