ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলের ফুটবলারদের নিয়ে গর্বিত ফ্লিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৪, ২৭ অক্টোবর ২০২৪
দলের ফুটবলারদের নিয়ে গর্বিত ফ্লিক
হানসি ফ্লিক

কোচ হিসেবে প্রথম এল ক্লাসিকোতে বাজিমাত করেছেন হানসি ফ্লিক। রিয়াল মাদ্রিদের মাঠে এমন দাপুটে পারফরম্যান্সে দলের ফুটবলারদের নিয়ে গর্বিত জার্মান মাস্টারমাইন্ড। বেশ কিছু দারুণ সেইভ দেওয়ায় তিনি প্রশংসায় ভাসিয়েছেন গোলরক্ষক ইনাকি পেনাকেও।

চ্যাম্পিয়ন্স লিগে নিজের সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখকে দিয়ে শুরু, এরপর রিয়াল মাদ্রিদ। তাও লস ব্লাঙ্কোসদের আঁতুড়ঘরে। যেটা কেউ কখনো ভাবেনি, অভিষেক এল ক্লাসিকোতে সেটাই করে দেখিয়েছেন বার্সা বস ফ্লিক। জার্মান কোচ গুঁড়িয়ে দিয়েছেন আনচেলত্তির অহংকার।

টানা চার এল ক্লাসিকো হারের পর বার্সাকে জয়ের মুখ দেখিয়েছেন হানসি ফ্লিক। রিয়ালের মাঠে জিতেছে ১৯ মাস পর। সব মিলিয়ে রিয়ালের বিপক্ষে জয় এখন ১০১ ম্যাচে। এ ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তিনি

Advertisement

গণমাধ্যমকে বার্সা কোচ বলেন, ‘বার্সার হয়ে এই কীর্তি গড়তে পেরে আমি সত্যিই খুব খুশি। এটা আমার ক্যারিয়ারে নতুন এক অধ্যায় হয়ে থাকবে। আমরা খুব ভাল খেলেছি, ফুটবলারদের নিয়ে আমি গর্বিত।’

তিনি আরো বলেন, ‘ইনাকি পেনা দারুণ করেছে। ডিফেন্স লাইনও অসাধারণ খেলেছে। ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াতে ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল, যা তারা পেয়েছে। ড্রেসিংরুমে তাদের উদযাপন খুব ভালো লেগেছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!