ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনার কাছে ভরাডুবির পর আরো দুঃসংবাদ পেল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ২৭ অক্টোবর ২০২৪
বার্সেলোনার কাছে ভরাডুবির পর আরো দুঃসংবাদ পেল রিয়াল
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে শনিবার (২৬ অক্টোবর) ভুলে যাওয়ার মতো একটি রাত কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ ব্যবধানে হেরেছে লস ব্লাঙ্কোসরা। সেই দুঃখ কাটিয়ে না উঠতেই আরেক দুঃসংবাদ পেয়েছে তারা।

এল ক্লাসিকোর ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছেন দলের রক্ষণভাগের দুই শক্তি অ্যান্তোনিও রুডিগার ও লুকাস ভাসকুয়েজ। স্প্যানিশ সংবাদ মাধ্যমে মার্কা জানিয়েছে, সেন্টার-ব্যাক রুডিগার পেশিতে বড় ধরনের চোট আর রাইট-ব্যাক ভাসকুয়েজ অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন।

রিয়াল মাদ্রিদের পরের ম্যাচগুলোতে দুজনকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। চোটের ধরন বুঝতে দুজনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফলাফলও জানা যাবে।

Advertisement

চোটের কারণে রক্ষণের এ দুই শক্তি ছিটকে গেলে সেটা রিয়ালের জন্য বড় দুশ্চিন্তারই কারণ হবে। এরই মধ্যে ইনজুরিতে পড়ে দলের বাইরে আছেন প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কর্তোয়া ও ডিফেন্ডার ডেভিড আলাবা।

এছাড়া রাইট-ব্যাক দানি কারভাহালের তো মৌসুমই শেষ হয়ে গেছে। রক্ষণে তাদের অনুপস্থিতিতে এমনিতেই নড়বড়ে অবস্থা রিয়ালের। তার উপর এ দুজনও যদি ছিটকে যান, তাহলে চ্যাম্পিয়ন্স লিগসহ সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিপাকে পড়বে রিয়াল।

আন্তর্জাতিক বিরতির আগে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলান আর লা লিগায় ওসাসুনা ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!