ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের যত রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ৩০ অক্টোবর ২০২৪
বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের যত রেকর্ড
ফটো- সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে বড় স্কোর গড়ে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীরা ৬ উইকেটে ৫৭৫ রান তোলার পথে গড়েছে একাধিক রেকর্ড।

সাগরিকায় এক ইনিংসে টেস্টে নিজেদের রেকর্ড ১৭টি ছক্কা হাঁকিয়েছে প্রোটিয়ারা। ২০১০ সালে ব্যাসেটেরেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলটি ১৫টি ছক্কা মেরেছিল। 

স্বাগতিকদের বিপক্ষে চলতি ম্যাচে টনি ডি জর্জি (১৭৭), ত্রিস্তান স্টাবস (১০৬ রান) ও উইয়ান মুল্ডার (১০৩ রান) শতকের দেখা পান। এশিয়া মহাদেশে প্রথমবারের মতো তিন বা তার বেশি দক্ষিণ আফ্রিকান ব্যাটার টেস্টে এক ইনিংসে ১০০'র বেশি রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে ব্লুমফন্টেইন টেস্টের পর আবারো এমন কীর্তি গড়ল প্রোটিয়ারা।

Advertisement

অধিনায়ক এইডেন মার্করাম ইনিংস ঘোষণার সময় ৬ উইকেটে ৫৭৫ রান এশিয়া মহাদেশে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বাধিক দলীয় স্কোর। ২০১০ সালে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে তাদের সংগ্রহ ছিল ৯ উইকেটে ৫৮৪ রান। ২০০৮ সালে চট্টগ্রামে ৭ উইকেটে ৫৮৩ রান তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!