ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দক্ষিণ আফ্রিকার টি-২০ দলে ফিরলেন জানসেন-কোয়েটজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ১ নভেম্বর ২০২৪
দক্ষিণ আফ্রিকার টি-২০ দলে ফিরলেন জানসেন-কোয়েটজি
ফাইল ফটো

ভারতের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচ টি-২০ সিরিজের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আবারো জাতীয় দলে ফিরেছেন দুই পেসার মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েটজি। 

সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা দুই পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি দলে নেই। তাছাড়া আনরিখ নরকিয়া এবং তাবরাইজ শামসিকেও দলে রাখেনি সিএসএ। এনরিখ নর্টজে ও তাবরাইজ শামসিও স্কোয়াডে নেই।

দুই অভিজ্ঞ ব্যাটার হেনরিখ ক্লসেন ও ডেভিড মিলার সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত সফরের সাদা বলের দলে ছিলেন না। টিম ইন্ডিয়ার বিপক্ষে অবশ্য তারা সুযোগ পেয়েছেন। 

Advertisement

আগামী ৮ নভেম্বর শুরু হবে টি-২০ সিরিজ। পরের তিন ম্যাচ যথাক্রমে ১০, ১৩ ও ১৫ নভেম্বর। 

দক্ষিণ আফ্রিকার টি-২০ স্কোয়াড: এইডেন মার্করাম, অটনিল, জেরাল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, ত্রিস্টান স্টাবস।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!