[ খেলা ]
ইউরোপা লিগে ইউনাইটেডের প্রথম জয়
জোড়া গোল করেন আমাদ দিয়ালো
আইভোরি কোস্টের ফরোয়ার্ড আমাদ দিয়ালোর জোড়া লক্ষ্যভেদে পিএওকে সালোনিকার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের চলতি মৌসুমে এটি রেড ডেভিলদের প্রথম জয়।
ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫০ মিনিটের মাথায় ব্রুনো ফের্নান্দেসের অ্যাসিস্টে বল নিয়ে হেডে জালে জড়ান দিয়ালো। বাঁ-পায়ের দূরপাল্লার শটে ৭৭ মিনিটে তিনি আবারো নিশানাভেদ করেন।
ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাওয়া রুড ফন নিস্টেলরয় চলতি মৌসুমে কোনো প্রতিযোগিতায় প্রথম জয়ের দেখা পেলেন। একের পর এক ব্যর্থতার পর বরখাস্ত হওয়া এরিক টেন হাগের স্থায়ী উত্তরসূরির খোঁজে রয়েছে ইংলিশ ক্লাবটি।
.png)
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ম্যানচেস্টার ইউনাইটেড
লিংক সফলভাবে কপি হয়েছে!