ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পেকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৮, ৮ নভেম্বর ২০২৪
এমবাপ্পেকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই উয়েফা নেশন্স লিগে দুই ম্যাচের জন্য দল ঘোষনা করেছে ফ্রান্স। ফর্মহীনতার কারণে ইসরায়েল ও ইতালির বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে তার জায়গা হয়নি।

গত মাসে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেননি এমবাপ্পে। দ্রুতই জাতীয় দলে তার ফেরার ইচ্ছা ছিল। কিন্তু লা লিগায় এই ফ্রেঞ্চম্যানের রিয়াল মাদ্রিদের হয়ে ভালো সময় যাচ্ছে না। তাই এমবাপ্পেকে দলে রাখেননি ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম।

স্কোয়াড নিয়ে দেশম বলেন, ‘আমি তার সঙ্গে আলোচনা করেছি। সিদ্ধান্তটি আমি দুই ম্যাচের জন্য নিয়েছি। সে দলে ফিরতে চেয়েছিল। আমরা সব বিষয়ে একমত নাও হতে পারি। খেলোয়াড়দের সঙ্গে এসব আলোচনা আমি করতেই পারি। আমি তাদের মতামত শুনি। সবসময় এমন আলোচনায় অনুপ্রাণিত হই। সেটা ব্যক্তিগত বা দলগতভাবেই হোক না কেন।’

Advertisement

রিয়ালের হয়ে সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৬ গোল করেছেন এমবাপ্পে। গত মাসে লা লিগার এবারের মৌসুমের প্রথম এল’ক্লাসিকোতে আটবার অফসাইডে পড়েন ।

আগামী ১৪ ও ১৭ নভেম্বরে যথাক্রমে ইসরায়েল ও ইতালির বিপক্ষে খেলবে ফ্রান্স।

ফ্রান্স দল:

গোলরক্ষক: লুকাস চেভালিয়ার, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার: জোনাথন ক্লস, লুকাস ডিগনি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্ডে, উইলিয়াম সালিবা, ডায়ট উপামেকানো।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গুন্দোউজি, এনগোলা কান্তে, মানু কনে, আদ্রিয়ান র‌্যাবিও, ওয়ারেন জায়ার এমেরি। 
ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, উসমান ডেম্বেলে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুনকু, মিকায়েল অলিস, মার্কাস থুরাম।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!