ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বেলজিয়াম দলে ফিরলেন লুকাকু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ৯ নভেম্বর ২০২৪
বেলজিয়াম দলে ফিরলেন লুকাকু
রোমেলু লুকাকু

উয়েফা নেশন্স লিগের শেষ আটে ওঠার অভিযানে আসন্ন দুই ম্যাচের দলে ফিরেছেন রোমেলু লুকাকু। চার ম্যাচ পর দেশটির রেকর্ড গোলদাতাকে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে।

লুকাকু বেলজিয়ামের হয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বশেষ খেলেছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১৯ ম্যাচে তার গোল ৮৫টি। দলটির হয়ে এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে কারোর ৩০ গোলের বেশি নেই।

গত সেপ্টেম্বরে নাপোলির ৩১ বর্ষী এই স্ট্রাইকার ক্লাব ফুটবলে দলবদলের কারণে দলে ছিলেন না। ফিটনেস না থাকায় পরের মাসে তাকে দলে না রাখার কথা জানিয়েছিলেন কোচ তেদেস্কো। যদিও পরে এক সাক্ষাৎকারে লুকাকু বলেছিলেন, ফেরার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।

Advertisement

সামনের দুই ম্যাচের জন্য ২৩ জনের দলে নেই মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।  হ্যামস্ট্রিং চোট কাটিয়ে কদিন আগে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফিরলেও জাতীয় দলে তাকে না রাখার অনুরোধ করেছিলেন। 

নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বেলজিয়াম। শীর্ষে থাকা ইতালি ও দুই নম্বরে থাকা ফ্রান্সের পয়েন্ট যথাক্রমে ১০ এবং ৯।  কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বেলজিয়ামকে নিজেদের বাকি দুই ম্যাচ যেমন জিততেই হবে, তেমনি অন্যান্য ম্যাচের ফলও তাদের পক্ষে আসতে হবে।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!