ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন দুই মুখ নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ১০ নভেম্বর ২০২৪
নতুন দুই মুখ নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা
ফাইল ছবি

ভারতের বিপক্ষে আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৩ সদস্যের টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন দুজন।

গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া দলে তার রেখে যাওয়া শূন্যস্থানটি এখনো কেউ পাকাপাকিভাবে দখল করতে পারেননি। স্টিভ স্মিথ প্রমোশন নিয়ে কয়েকটি টেস্টে ওপেন করলেও পাননি সফলতা।

আসন্ন সিরিজে স্মিথ সম্ভবত নিজের ৪ নম্বর পজিশনেই ব্যাট করবেন। কারণ অস্ট্রেলিয়া পার্থে প্রথম টেস্টের জন্য দলে ডেকেছে ওপেনার নাথান ম্যাকসুইনিকে। এখনো এই ২৫ বছর বয়সির টেস্ট অভিষেক হয়নি।

Advertisement

ভারতের বিপক্ষে সদ্যই শেষ হওয়া দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্টে আলো ছড়িয়েছেন ম্যাকসুইনি। ৪ ইনিংসে করেছেন ১৬৬ রান, যা সিরিজে সর্বোচ্চ। প্রথম শ্রেণির ক্যারিয়ারটাও মন্দ নয় এই ডানহাতির, ৩৪ ম্যাচে ৩৮.১৬ গড়ে করেছেন ২ হাজার ২৫২ রান।

চালিয়ে নেয়ার মতো স্পিন বোলিংও করতে পারেন ম্যাকসুইনি। তিনি পার্থে ওপেন করতে পারেন বলেই জানিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি। ম্যাকসুইনি ছাড়াও অস্ট্রেলিয়ারদলে আনক্যাপড ক্রিকেটার আরো একজন- জশ ইংলিস।

২০২২ সালে জাতীয় দলে আগমনের পর ২৬টি ওয়ানডে ও সমানসংখ্যক টি-২০ খেলেছেন এ তারকা। ওয়ানডেতে ৫২১ ও টি-২০তে ৬৭৯ রান করেছেন তিনি। ১৩ সদস্যের দলে আর কোনো চমক নেই। নেতৃত্বে যথারীতি প্যাট কামিন্স।

স্বাভাবিকভাবে জায়গা করে নিয়েছেন উসমান খাজা, ট্রেভিস হেড, মার্নাস লাবুশেন, আলেক্স ক্যারি, জস হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। ২২ নভেম্বর শুরু হবে পার্থ টেস্ট।

অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জস হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথন ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!