শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ৩টায় স্পোর্টস বাংলার পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টটির পর্দা উঠবে। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে খেলাগুলো শুরু হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়রা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম জমা দিয়েছেন। টুর্নামেন্টের খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ ৪২ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
.png)