স্কোয়াড থেকে বাদ পড়েছেন রমেশ মেন্ডিস। যদিও চলতি বছরে খেলা একমাত্র টেস্টে ৬ উইকেট শিকার করেছিলেন এই অফস্পিন অলরাউন্ডার। টপ অর্ডার ব্যাটার ওশাডা ফার্নান্ডো দলে ফিরেছেন।
দুই ম্যাচের প্রথমটি শুরু হবে ২৭ নভেম্বর, ডারবানের কিংসমেডে। ৫ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে গড়াবে দ্বিতীয় টেস্ট। দুই ভেন্যুতেই উইকেটে টার্ন থাকায় লঙ্কানদের স্কোয়াডে স্পিনার বেশি। পেস বিভাগেও দলের সেরা পারফর্মারদেরই রাখা হয়েছে।
বর্তমানে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে। ফাইনালে পা রাখতে সিরিজটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।
.png)
শ্রীলংকার টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাডা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলডিনিয়া, মিলান রাজাপাকসে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।