[ খেলা ]
আইপিএল: অখ্যাত ভেঙ্কটেশ আয়ারের দাম ২৩ কোটি ছাড়াল
ভেঙ্কটেশ আয়ার
ভারতের হয়ে মাত্র ৯টি টি-২০ ও দুইটি ওয়ানডে ম্যাচ খেলেছেন ভেঙ্কটেশ আয়ার। আইপিএলের মেগা নিলামে মধ্য প্রদেশের এই অলরাউন্ডার বড় অংকের অর্থে দল পেয়ে চমকের জন্ম দিলেন। ২৯ বর্ষী ক্রিকেটারকে ২৩ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তাকে ১১ কোটিতে কিনেছে পাঞ্জাব কিংস। আরেক অজি অলরাউন্ডার মিচেল মার্শ ৩ কোটি ৪০ লাখ রুপিতে লখনৌ সুপার জায়ান্টসের ডেরায় ভিড়েছেন।
গ্লেন ম্যাক্সওয়েলের দিকে সবারি ছিল বিশেষ আকর্ষণ। পাঞ্জাব কিংসের সঙ্গে তাকে দলে টানার প্রতিযোগিতায় নামে চেন্নাই সুপার কিংস। বিধ্বংসী এই ব্যাটার ও স্পিনার অবশ্য বেশি দাম পাননি। ৪ কোটি ২০ লাখ রুপিতেই তাকে কিনেছে পাঞ্জাব।
.png)
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!