[ খেলা ]
আইপিএল: অবিক্রিত উইলিয়ামসন, দিল্লিতে ডু প্লেসিস
কেন উইলিয়ামসন
সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের শুরুতেই উঠেছিল কেন উইলিয়ামসনের নাম। নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটারের ২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও বিস্ময়করভাবে তিনি অবিক্রিত থাকেন। জাতীয় দলে তার সতীর্থ গ্লেন ফিলিপসের ভিত্তিমূল্যও ছিল রুপি। তাকেও কোনো দল কিনতে আগ্রহ দেখায়নি।
দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস অবশ্য দল পেয়েছেন। ২ কোটির ভিত্তিমূল্যে তাকে দিল্লি ক্যাপিটালস কিনেছে। একই ভিত্তিমূল্যে থাকা ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দরকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স। ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনকে ২ কোটি ৪০ লাখেই পেয়েছে চেন্নাই সুপার কিংস।
উইলিয়ামসন ও ফিলিপস্রের মতো শার্দূল ঠাকুর ২ কোটি ভিত্তিমূল্য অবিক্রিত থাকেন। দেড় কোটি ভিত্তিমূল্যে দল পাননি আজিঙ্কা রাহানে ও মায়াঙ্ক আগারওয়াল। পৃথ্বী শ ৭৫ লাখ ভিত্তিমূল্যে দল পাননি।
.png)
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!