ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজের মাঝপথে দেশে ফিরলেন গম্ভীর    

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৫, ২৬ নভেম্বর ২০২৪
সিরিজের মাঝপথে দেশে ফিরলেন গম্ভীর    
গৌতম গম্ভীর

আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার দিবা-রাত্রির গোলাপি বলের টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই দেশে ফিরে গেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। 

আইপিএলের নিলাম শেষের পরেই গম্ভীরের দেশে ফেরা নিয়ে জল্পনা ছড়িয়েছে। এ প্রসঙ্গে বিসিসিআই জানিয়েছে, ব্যক্তিগত জরুরি কাজের জন্য তিনি ভারতে ফিরেছেন।

বিসিসিআইয়ের একটি সূত্র এক সংবাদমাধ্যমকে বলেছে, ‘ওর পরিবারের কেউ অসুস্থ মনে হয়। গম্ভীর গোলাপি বলের টেস্টের ৩ দিন আগে, অর্থাৎ ৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবে।’ 

Advertisement

পাশাপাশি রোহিত শর্মা ইতিমধ্যেই ভারতীয় দলে যোগ দিয়েছেন। গম্ভীরের অবর্তমানে সহকারী কোচ অভিষেক নায়ার, রায়ান টেন ডেসকাটে, বোলিং কোচ মরনে মর্কেল এবং ফিল্ডিং কোচ টি দিলীপ দায়িত্ব নেবেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!