ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বুমরাহকে নিয়ে নাতিপুতিদের কাছে গল্প করবেন হেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৮, ৩ ডিসেম্বর ২০২৪
বুমরাহকে নিয়ে নাতিপুতিদের কাছে গল্প করবেন হেড
ফটো- সংগৃহীত

রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থ টেস্টে অধিনায়কত্ব পেয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। নেতৃত্ব সামলানোর পাশাপাশি বল হাতে রীতিমতো ঝলসে উঠেছিলেন এই ডানহাতি পেসার। অজি ব্যাটারদের বারবার ভয়ানক পরীক্ষায় ফেলেছেন। ক্রিকেটের তিন ফরম্যাটে কার্যকর এই খেলোয়াড়কে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা কয়েকজন পেসারের একজন হিসেবে বিবেচনায় নিয়েছেন ট্রেভিস হেড।

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ফিরেছেন রোহিত। বুমরাহর কাঁধে নেতৃত্বের ভার না থাকলেও বোলিং আক্রমণের নেতা নিঃসন্দেহে তিনিই থাকবেন। আগের টেস্টে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা পেসারের পিচের দুই দিকে সুয়িং করানোর ক্ষমতা ও নিখুঁত লেন্থের জন্য তাকে খেলাটা ব্যাটারদের জন্য কঠিন। গোলাপি বলে তিনি আরো বিপদের কারণ হতে পারেন। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অজি ব্যাটার হেড বলেন, ‘জাসপ্রিত (বুমরাহ) এই খেলাটার সর্বকালের সেরাদের একজন। আমরা এখন টের পাচ্ছি, সে কতটা চ্যালেঞ্জিং হতে পারে। তার বিপক্ষে খেলাটা দারুণ। নিজের ক্যারিয়ারে এমন পালক যুক্ত হওয়াটা বেশ ভালো। নাতিপুতিদের কাছে গল্প করা যাবে যে, আমি তাকে মোকাবেলা করেছি।’ 

Advertisement

সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হারলেও দ্বিতীয় ইনিংসে ৮৯ রানের ইনিংস খেলেন হেড। অ্যাডিলেডে নিজের ঘরের মাঠে তিনি ছন্দ ধরে রাখতে চান। তার ভাষ্য, ‘এটা নতুন আরেকটি সপ্তাহ। নতুনভাবে প্রস্তুত হয়ে সজীব হয়ে নামতে হবে। আশা করি একই পারফরম্যান্স দিতে পারবো।’ 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!