ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রোটিয়াদের অধিনায়ক ক্লাসেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৫, ৪ ডিসেম্বর ২০২৪
প্রোটিয়াদের অধিনায়ক ক্লাসেন
হেনরিখ ক্লাসেন

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য হেনরিখ ক্লাসেনকে অধিনায়কত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকার ১৫ জনের স্কোয়াড ঘোষিত হয়েছে। শ্রীলংকার সঙ্গে টেস্ট খেলতে ব্যস্ত থাকায় নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামকে দলে রাখা হয়নি।

আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। খেলাটির পঞ্চম ও শেষ দিন আগামী সোমবার। পরদিনই শুরু পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের তিন ম্যাচ টি-২০ সিরিজ। বাকি দুই ম্যাচ ১৩ ও ১৪ ডিসেম্বর। টেস্ট দলের অংশ হওয়ায় মার্করামের সঙ্গে মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ট্রিস্টান স্টাবসকে টি-২০ সিরিজে পাবে না প্রোটিয়ারা।

গত জুনে টি-২০বিশ্বকাপে খেলার পর এই প্রথম জাতীয় দলে ফিরেলেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া ও বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসি। বর্তমানে গ্লোবাল সুপার লিগে খেলায় সিরিজের প্রথম ম্যাচে শামসিকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

Advertisement

২০২১ সালের জুলাইয়ে জাতীয় দলের হয়ে সবশেষ টি-২০ খেলা স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডেকে দলে ফিরিছেন। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসরে ১৭৮.১২ স্ট্রাইক রেটে ১৭১ রান করার পাশাপাশি ১৮.৩৩ গড়ে ৯ উইকেট নিয়ে তিনি নির্বাচকদের নজর কাড়েন।

পাকিস্তানের সঙ্গে ১৭, ১৯ ও ২২ ডিসেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই তাদের শেষ ওয়ানডে সিরিজ। নিয়মিত ক্রিকেটারদের এই সিরিজে পাবে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার টি-২০ স্কোয়াড: হেনরিখ ক্লসেন (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটস্কি, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, প্যাট্রিক ক্রুগার, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, আন্দিলে সিমেলানে, রাসি ফন ডার ডুসেন।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!