এর আগে একটি টেস্ট, ৭টি ওয়ানডে ও একটি টি-২০তে নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২৩ সালের আগস্টে তামিম ইকবাল অবসরের ঘোষণা দেয়ার পর ওয়ানডে দলের সহ-অধিনায়ক হন লিটন। পরে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে তাকে অধিনায়ক করা হয়।
দুই ম্যাচ খেলার পর তাকে ‘বিশ্রাম’ দেওয়া হলে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়। পরে বিশ্বকাপে অধিনায়ক হন সাকিব আল হাসান। তার ডেপুটি ছিলেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের পরে শান্তকে তিন ফরম্যাটেই অধিনায়ক হন।
.png)
সিরিজের তিনটি ম্যাচই হবে সেইন্ট ভিনসেন্টের কিংসটাউনে। সিরিজের এই তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।