ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের টি-২০ সিরিজের স্কোয়াডে কার্টি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ১৩ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের টি-২০ সিরিজের স্কোয়াডে কার্টি
কেসি কার্টি

সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। শেষবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্মের মূল্যায়ন পেলেন কেসি কার্টি। প্রথমবারের মতো এই মিডল অর্ডার ব্যাটার জাতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে ডাক পেলেন।

দলে ফিরেছেন মারকুটে ওপেনার জনসন চার্লস। গত দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি খেলতে পারেননি। চোটের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে।

স্কোয়াডে নেই শাই হোপ এবং শেরফানে রাদারফোর্ড। তবে পারফরম্যান্সের জন্য তারা বাদ পড়েননি। মূলত, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে।

Advertisement

একই কারণে তিন ম্যাচের সিরিজের শেষটিতে খেলবেন না স্পিনার আকিল হোসেন। তার পরিবর্তে তৃতীয় ম্যাচের আগে স্কোয়াডে যোগ দেবেন পেসার জেডেন সিলস। 

সেন্ট ভিনসেন্টে সিরিজের তিনটি টি-২০ ম্যাচ মাঠে গড়াবে হবে ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর। স্বাগতিকদের নেতৃত্বে থাকবেন রোভম্যান পাওয়েল। 

ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেড ম্যাকয়, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার, জেডেন সিলস (তৃতীয় ম্যাচ)।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!