ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
জুনিয়র মহিলা এশিয়া কাপ

শ্রীলঙ্কাকে ৮ গোলে হারিয়ে নবম বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২২, ১৪ ডিসেম্বর ২০২৪
শ্রীলঙ্কাকে ৮ গোলে হারিয়ে নবম বাংলাদেশ
ফটো- সংগৃহীত

জুনিয়র নারী এশিয়া কাপে নবম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৮-০ গোলের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এ জয়ের মধ্য দিয়ে নবম স্থান অর্জন করে বাংলার হকি কন্যারা তাদের অভিযান শেষ করেছে।

ওমানের রাজধানী মাসকাটে  শনিবার (১৪ ডিসেম্বর)স্থানীয় সময় সকালে ম্যাচটি মাঠে গড়ায়। বাংলাদেশ  প্রথম কোয়ার্টারে একটি গোল পায়। দ্বিতীয় কোয়ার্টারে আরো দুটি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। 

তৃতীয় কোয়ার্টারে আরো দুটি এবং শেষ কোয়ার্টারে তিনটি গোল করে বাংলাদেশ বিশাল জয় পায়। ম্যাচে একাধিক গোল করার পাশাপাশি সতীর্থদের গোলে সহায়তা করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন রিয়া। 

Advertisement

বাংলাদেশ নারী হকি দলের জন্য এটি ছিল প্রথম জুনিয়র এশিয়া কাপ। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পায়। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
ট্যাগ: হকি
লিংক সফলভাবে কপি হয়েছে!