ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নাহিদকে রেখে টি-২০ দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৩, ১৫ ডিসেম্বর ২০২৪
নাহিদকে রেখে টি-২০ দল ঘোষণা বাংলাদেশের
নাহিদ রানা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেয়েছেন গতি তারকা নাহিদ রানা।

রোববার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। আসন্ন সিরিজে অধিনায়কের দায়িত্বভার কাঁধে উঠেছে লিটন কুমার দাসের।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচটিতে মাঠে গড়াবে সোমবার (১৬ ডিসেম্বর)। দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে বুধবার (১৮ ডিসেম্বর)। এছাড়া সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি হবে ২০ ডিসেম্বর। তিনটি ম্যাচই হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। আর সিরিজের প্রতিটি ম্যাচই হবে কিনসটাউনে।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে বাংলাদেশ দল-

লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!