জয় দিয়ে সিরিজ শুরু করতে পারায় খুশি বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা এর আগেও এখানে খেলেছি। উইকেট দেখে মনে হয়েছিল এটি ব্যাটিং সহায়ক হবে। কিন্তু উইকেট আমার ধারণা অনুযায়ী আচরণ করেনি। আমরা যখন ব্যাটিং করি তখন মনে হয়েছে। এটি ভালো নয়। ভেবেছিলাম ১৫০-১৬০ রান একটি ভালো স্কোর হবে।’
বোলারদের প্রশংসায় লিটনের মন্তব্য, ‘আমি আমার বোলারদের উপর ভরসা করেছিলাম। জানতাম এই স্কোরে লড়াই করা সম্ভব। আমি চাই আমার দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। খেলোয়াড়রা তাদের দক্ষতা দেখাচ্ছে এবং খুব ভালো ক্রিকেট খেলছে।এটি একটি দীর্ঘ সফর। ভালো শুরু হয়েছে। আমরা যদি আরও একটি ম্যাচ ভালো খেলতে পারি তাহলে সিরিজ জিততে পারবো।’
.png)
আগামী বুধবার ও শুক্রবার সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময়য় সকাল ৬টায় মাঠে গড়াবে দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচ। এরপর দীর্ঘ সফর শেষে দেশে ফিরবেও টাইগাররা।