আসরটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা থাকলেও সেটি পরে স্থগিত করে দিয়েছিল সাফ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ২০২৫ সালের সূচি পুনর্বিন্যাসের জন্য সংশোধিত তারিখগুলোতে মাঠে গড়াবে খেলা।
আগামী ১-১১ জুলাই অনুষ্ঠিত হবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাফের কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
এছাড়া, ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ আগামী ৮-১৮ মে ভারতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি নারীদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৫ এবং ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ যথাক্রমে ১৪-২৪ সেপ্টেম্বর এবং ১৭-২৭ অক্টোবর আয়োজিত হবে। এই দুই আসরের ভেন্যু অবশ্য চূড়ান্ত হয়নি।