ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল অবধারিতভাবেই দলে জায়গা পেয়েছেন। তিনি ১৬টি টেস্টে ২৯ ইনিংসে ১,৪৭৮ রান করেছেন। বছরজুড়ে এই ব্যাটার ৩টি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরির দেখা পান। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল অপরাজিত ২১৪ রান। বুমরাহ ২০২৪ সালে ৭১টি উইকেট পান। বিদায়ী বছরে টেস্টে তিনি সর্বাধিক উইকেট শিকারি বোলার ছিলেন।
এছাড়া ইংল্যান্ডের তিনজন, নিউজিল্যান্ডের দুইজন, অস্ট্রেলিয়ার দুইজন, শ্রীলংকার অলরাউন্ডার একজন এবং দক্ষিণ আফ্রিকার একজন রয়েছেন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম এই দলে নেই।
.png)
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দল: যশস্বী জসওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচীন রবিন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ম্যাট হেনরি, জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), জশ হ্যাজেলউড ও কেশব মহারাজ।