লা লিগায় গত বছরের ১৬ ডিসেম্বর লেগানেসের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পান ইয়ামাল। ক্লাব কর্তৃপক্ষ তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা জানিয়েছিল। তবে সেই সময়ের আগেই সতীর্থদের সঙ্গে তিনি অনুশীলনে যোগ দেন ।
আগামী বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১টায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ম্যাচের আগে ইয়ামালের উপস্থিতি তার দলের বাড়তি রসদ হিসেবে কাজ করবে।
.png)
সবশেষ ইউরোতে স্পেনের শিরোপা জয়ে অবদান রাখা এই উইঙ্গার চলতি মৌসুমেও বার্সেলোনার জার্সিতে বেশ উজ্জ্বল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ৬টি গোল করেছেন। তার নামের পাশে রয়েছে ১১টি অ্যাসিস্ট।