ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

বিমান ভ্রমণে ঠিক-বেঠিক শিষ্টাচার

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১৮:০৪, ৩০ জানুয়ারি ২০২২
বিমান ভ্রমণে ঠিক-বেঠিক শিষ্টাচার
বিমান ভ্রমণের শিষ্টাচার। ছবি : সংগৃহীত

প্রথমবার বিমান ভ্রমণের সময় প্রায় সবার মধ্যেই একটা উত্তেজনা কাজ করে। পাশাপাশি অনেকে আবার স্নায়বিক চাপেও ভোগেন। যেহেতু বিমানের পরিবেশ অন্যসব যানবাহন থেকে আলাদা, সেহেতু বিমানে ভ্রমণের সময় কিছু সাধারণ বিষয়াদি মেনে চলতে হয়। আর সেগুলো জানা না থাকলে নিজের অজান্তেই অন্য যাত্রীদের বিরক্তির কারণ হতে পারেন আপনি।

বিমানে বেশি কথা বলা কি ঠিক?

বিমানে পাশের সিটে বসা যাত্রীর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলাই যায়, তবে এর চেয়ে বেশি না বলাই ভালো। তবে অনেক যাত্রীর মতে, পাশে বসা যাত্রীর সঙ্গে খুব অল্প আলাপচারিতা করা ঠিক আছে।

Advertisement

সিট বেশি হেলিয়ে বসা কি ঠিক?

বিমানে বেশি হেলে বসা অন্যায় কিছু না। কারণ বিমানে এভাবে বসাকে অনেকেই যথাযথ মনে করেন। এইভাবে বসার ক্ষেত্রে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নারীরা। বিমানে প্রায় ৩৮ শতাংশ নারী ও ২৯ শতাংশ পুরুষ তাঁদের সিটে অতিমাত্রায় হেলান দিয়ে বসেন। গবেষণায় দেখা যায়, এই আচরণের সঙ্গে যাত্রীদের বাৎসরিক আয়ের একটি প্রভাব আছে। যারা বছরে ৮০ হাজার ডলার (প্রায় ৬৮ লাখ টাকা) আয় করেন তারাই এভাবে বসার পক্ষে। কিন্তু যারা বছরে ৪০ হাজার ডলার আয় করেন তারা এভাবে কম বসেন।

জুতা খুলে পা তুলে বসা কি ঠিক?

বিমানে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্কদের জুতা খুলে সিটের উপর পা তুলে বসা একেবারেই উচিত নয়। তবে শিশুদের বেলায় এটা স্বাভাবিক ব্যাপার। বিমানে জুতা খুলে পা তুলে বসা দৃষ্টিকটু একটা ব্যাপার।

বাইরের খাবার নিয়ে উড়োজাহাজে উঠা যাবে?

বিমানের ভেতর প্রায় ৬৯ শতাংশ যাত্রী বাইরের খাবারের গন্ধে অনেক সময় বিরক্ত হন।

পোষাপ্রাণী নিয়ে বিমানে ভ্রমণ করা উচিত?

যুক্তরাষ্ট্রে পোষাপ্রাণীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কুকুর। ৬৬ শতাংশ যাত্রী মনে করেন, বিমানে কুকুর নিয়ে ভ্রমণ করা দোষের কিছু না। আর ৫২ শতাংশ যাত্রী মনে করেন, ইঁদুর ও বিড়াল নিয়ে বিমানে ভ্রমণ করা যেতে পারে। অন্যদিকে ৬৬ শতাংশ মানুষ মনে করেন বিমানে সাপ ও ৬৪ শতাংশ মানুষ ময়ূর নিয়ে ভ্রমণের পক্ষে মত দিয়েছেন।

উড়োজাহাজে যৌন সম্পর্ক কি ঠিক?

ইউগোভের ওই গবেষণায় আরেকটি ব্যতিক্রম বিষয় উঠে আসে। গবেষণার একটি প্রশ্ন ছিল, বিমানে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর ব্যাপারে তাদের মতামত কী? উত্তরে মাত্র ছয় শতাংশ বিমানের যাত্রী মনে করেন, এটা হতেই পারে। তবে বিমানে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর বিপক্ষে মত দিয়েছেন ৯৪ শতাংশ মানুষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!