ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

গুলশানে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা

গুলশানে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা
ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতের নেতৃত্বে গুলশানে ছাত্রদলের মিছিল    ছবি সংগৃহীত

আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ বিরুদ্ধে রাজধানীর গুলশানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সংগঠনটির নেতারা বলেছেন, আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা রাজপথে সক্রিয় থাকবেন।

শুক্রবার রাতে গুলশান-১ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতের নেতৃত্বে মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Advertisement

মিছিলটি গুলশানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দলটির কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

মিছিলের নেতৃত্ব দেওয়া ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত বলেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

মিছিল শেষে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে মিছিল করার সুযোগ পেলেন—এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ঘটনাটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা হিসেবে দেখছেন, আবার কেউ নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এসএস
লিংক সফলভাবে কপি হয়েছে!