ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩২, ৯ সেপ্টেম্বর ২০২৬
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
মেঘমল্লার বসু। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না বলেন, মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসক হাসান আল বান্না বলেন, চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Advertisement

হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিত ব্যক্তিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী ধৌত করেন।

মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চিকিৎসকেরা মনে করেছেন, মেঘমল্লার বসুকে আইসিইউতে নেওয়া প্রয়োজন। বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এ কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/DB-N-04
লিংক সফলভাবে কপি হয়েছে!