চেক জালিয়াতির মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাধবপুর পৌরসভা শাখার সভাপতি ও সাবেক মেয়র এস এম মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
.png)
পুলিশ জানায়, ২০২২ সালে পৌর ভবন ভাড়া দেওয়ার কথা বলে চিকিৎসক সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট শাকিলের কাছ থেকে ৫৫ লাখ টাকা অগ্রিম নেন এস এম মুসলিম। এর বিপরীতে তিনি তাদের দুটি ব্যাংক চেক দেন।
পরবর্তীতে চেক দুটি ব্যাংকে জমা দেওয়া হলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় সেগুলো ডিজঅনার হয়। এরপর এ ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগীরা।
মামলার পর আদালত এস এম মুসলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেল রানা জানান, এস এম মুসলিমের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।