ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক
ব্রুনাই হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের মুহূর্ত

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রুনাইয়ের হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

Advertisement

বৈঠকে বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিয়েও আলোচনা হয়। এ সংকট মোকাবিলায় ব্রুনাইয়ের সম্ভাব্য ভূমিকা ও অবদান নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।

এ ছাড়া বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার বিষয়ে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠক শেষে ডা. শফিকুর রহমান ব্রুনাইয়ের হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরিয়ে দেখান।

বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!