অমর একুশে গ্রন্থমেলায় ব্যতিক্রমী আয়োজন ‘বই অনুদান কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের আয়োজনে
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেলা থেকে সংগ্রহকৃত এসব বইগুলো মেলা শেষে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা বঞ্চিত শিশুদের কাছে এবং বিভিন্ন লাইব্রেরিতে পাঠানো হবে। সবার মাঝে শিক্ষার আলো ছড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
.png)
মেলায় স্থাপিত বই অনুদান কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, দানকৃত বইগুলো বেশিরভাগই শিশু-কিশোর ধর্মী রচনা। উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক শিক্ষার। এছাড়া রয়েছে শিশুতোষ গল্প, ছড়া, কবিতার নানা রকম বই।
ডেইলি বাংলাদেশকে বই অনুদান কেন্দ্রের কর্মী মো. মেহেদী হাসান বলেন, মেলায় আমাদের পাঁচটি বই অনুদান কেন্দ্র রয়েছে। লেখকদের প্রতি অনুরোধ থাকবে আমাদের কেন্দ্রে একটি হলেও বই জমা দিন।
এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে বলেন, সাড়া একেবারে খারাপ নয়, মোটামুটি ভালোই সাড়া দিচ্ছেন লেখক প্রকাশকরা।
আব্দুর রহমান, মূলত শিক্ষা ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আমাদের এ আয়োজন। আশা করি, আমাদের এ আয়োজনের ফলে শিক্ষাবঞ্চিতরা কিছুটা হলেও উপকৃত হবে।
কোন ধরণের বই নিচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, সব রকম বই-ই নেয়া হচ্ছে। তবে লেখক প্রকাশকদের প্রতি অনুরোধ যেসব বই পড়ে শিশু-কিশোররা কিছু শিখতে পারবে; সেসব বই আপনারা দিবেন।
জানা গেছে, এবার চতুর্থবারের মতো মেলায় বসেছে এই বই অনুদান কেন্দ্র। এর আগে ২০২০ সাল থেকে এ আয়োজন শুরু করা হয়।