ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

রাবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ৪ অক্টোবর ২০২৬
রাবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ
নতুন তিন সহকারী প্রক্টরের যোগদান। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎নিয়োগপ্রাপ্তরা হলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান, ফলিত গণিত বিভাগের প্রভাষক মো. আশিক ইকবাল এবং ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম।
‎
‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এ নিয়োগ দেন। নবনিযুক্ত সহকারী প্রক্টররা রোববার সকালে দায়িত্বে যোগদান করেছেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা  প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর এ নাইম ফারুকী, সহকারী প্রক্টর প্রফেসর মো. ‎জহুরুল ইসলাম, প্রফেসর শেখ মো. নূরুজ্জামান ও প্রফেসর যাহার-ই-তাসনীম প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/রাবি/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!